স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘একে–৪৭’ উদযাপন নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন ফারহান

বিতর্কিত সেই উদযাপন। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই উদযাপন। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ভারত–পাকিস্তান লড়াইয়ের মঞ্চে ক্রিকেট ছাড়াও আলোচনায় এসেছে এক অনন্য দৃশ্য। অর্ধশতক পূর্ণ করেই ব্যাট ছেড়ে রাইফেলের মতো ভঙ্গি করলেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। দর্শক–সমর্থকরা সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেন। মুহূর্তেই তা রূপ নেয় বিতর্কে।

অনেকেই ধারণা করেন ভারতকে ব্যঙ্গ করতেই ফারহানের এই উদযাপন। তিনি অবশ্য ব্যাখ্যা দিয়েছেন ভিন্ন জানালেন উদযাপনটি মোটেও পরিকল্পিত কিছু ছিল না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সচরাচর হাফসেঞ্চুরি উদযাপন করি না। হঠাৎ মনে হলো কিছু একটা করতে হবে। তখনই এই ভঙ্গি চলে আসে। কেউ কীভাবে নিল, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না।’

ভারত–পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনাপূর্ণ পরিবেশে ‘একে–৪৭’ ভঙ্গি অনেকের চোখে ছিল সংবেদনশীল। সমালোচকরা এটিকে অনভিপ্রেত বার্তা বলে মনে করছেন। তবে অনেকে এটিকে নিছকই আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

প্রথম দিকে ফখর জামানের বিতর্কিত আউটের পর পাকিস্তান কিছুটা চাপে পড়ে। সেখান থেকে সাইম আয়ুবকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন ফারহান। ৩৪ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে পাঁচটি চার আর তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

ফারহানের ইনিংস ও তার অদ্ভুত উদযাপন যতটা আলোচনায় এসেছে, ফলাফলে ততটাই হতাশ পাকিস্তান। ভারত ম্যাচটি জিতে নেয় ৬ উইকেটে, হাতে ছিল ৭ বল। সুপার ফোরে শীর্ষে ভারত, দ্বিতীয় স্থানে বাংলাদেশ, আর নিচে নেমে গেছে পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X