বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জুবিনের শেষকৃত্য সম্পন্ন

জুবিন গর্গ। ছবি : সংগৃহীত
জুবিন গর্গ। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গকে বিদায় জানাল গোটা দেশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অশ্রুসিক্ত পরিবেশে সম্পন্ন হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া। প্রিয় গায়কের মৃতদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা। অগণিত ভক্তের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে স্ত্রী গরিমার দেওয়া জুবিনের প্রতি শেষ উপহার মুহূর্তেই ভিজিয়ে দিল সবার চোখ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘আমি যখন মারা যাব, তখন আসামের উচিত এই গানটি গাওয়া।’ ২০০১ সালে ‘মায়াবিনী’ গান নিয়ে এ কথা বলেছিলেন জুবিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামের ‘প্রিয় রকস্টার’-কে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়। সেসময় তার লাখ লাখ ভক্তের মুখে শোনা গিয়েছে ‘মায়াবিনী’র সেই লাইন। যে গান সমস্ত অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ছিল জুবিনের।

গুয়াহাটির কাছে আসামের কামরূপ জেলার কামারকুচি এনসি গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গায়কের শ্মশানযাত্রা শুরু হবে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে। যেখানে তার দেহ জনসাধারণের জন্য রাখা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জুবিনের স্ত্রী গরিমা সুপারি দিয়ে পান সাজছেন জুবিনের জন্য। গায়ক নাকি পান খেতে ভীষণই পছন্দ করতেন। তাই তার শেষযাত্রায় পানের ব্যবস্থা করেছেন গরিমা। যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না অনুরাগীরা।

জানা যায়, চন্দনকাঠ দিয়ে তৈরি হয় মহান এই সংগীতশিল্পীর অন্তিম শয্যা। আর নিঃসন্তান এই গায়কের মুখাগ্নি করেছেন তার বোন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন জুবিনের ঘনিষ্ঠ সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল।

উল্লেখ্য, গায়কের মরদেহের নতুন করে ময়নাতদন্ত করতে হবে বলে সোমবার নির্দেশ দিয়েছে অসম সরকার। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল আসাম সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X