দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সক্রিয় অংশগ্রহণে রাজনৈতিক পরিবর্তন সম্ভব : জুয়েল

বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমেই এ দেশে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবর্তন সম্ভব। মানুষের সহযোগিতা, সচেতনতা এবং ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো গণতান্ত্রিক রূপান্তর দীর্ঘস্থায়ী হতে পারে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত কুষ্টিয়ার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। আলোচনার সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতির এই সংকটময় মুহূর্তে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শরিফ উদ্দিন জুয়েল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা এবং একদলীয় শাসনব্যবস্থার বিপরীতে এই কর্মসূচি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একটি বলিষ্ঠ পদক্ষেপ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X