টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড, ঝুঁকিপূর্ণ ঘোষণা

আশপাশের পরিবেশ নিরাপদ করতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ছবি : কালবেলা
আশপাশের পরিবেশ নিরাপদ করতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ভয়াবহ কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের ১০০ মিটার এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. খাইরুল বাহার বলেন, দাহ্য ও বিষাক্ত কেমিক্যাল যেখানে মজুত থাকে, সেখানে দুর্ঘটনা ঘটলে দীর্ঘস্থায়ী ঝুঁকি তৈরি হয়। আগুন নেভানোর পরও এ ধরনের কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে, যা মানুষের শরীরে ধীরে ধীরে ক্ষতি করতে পারে।

একই বিভাগের আরেক শিক্ষক বলেন মো. ফারহাতুল আবরার বলেন, সাহারা মার্কেটের এ ধরনের কারখানা নগর এলাকায় বড় ধরনের হুমকি। এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ও সেফটি মেকানিজম না থাকায় দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন যেটা সবচেয়ে জরুরি, সেটি হলো আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে রাখা এবং বায়ুমণ্ডলে বিষাক্ততার মাত্রা নিয়মিত পরীক্ষা করা।

ফায়ার সার্ভিসের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, কেমিক্যাল কারখানার ভেতর থেকে এখনো বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। তাই ১০০ মিটারের মধ্যে মানুষ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ এসব গ্যাসে তাৎক্ষণিক ক্ষতি নাও হতে পারে, তবে দীর্ঘমেয়াদে মানবদেহে গুরুতর প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলের ভেতরে ও আশপাশে এখনো তীব্র গন্ধ। যে কারণে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আশপাশের পরিবেশ নিরাপদ করতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১০

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১১

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১২

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১৩

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৫

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৬

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৭

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৮

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৯

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

২০
X