কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিযোগ নিষ্পত্তি না হলে গণশুনানিতে অংশ নেবে না ক্যাব

ক্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ক্যাবের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন লঙ্ঘন করে একের পর এক সিদ্ধান্ত দিয়ে ভোক্তা স্বার্থ ও অধিকার ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এ অবস্থায় রাষ্ট্রপতির কাছে দেওয়া অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো গণশুনানিতে অংশ নেবে না সংগঠনটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণশুনানি ছাড়াই সরকারি কোম্পানির তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বিইআরসি। এছাড়া গণশুনানিতে ন্যায্য ও যৌক্তিক প্রমাণিত না হলেও জেট ফুয়েল বিক্রিতে পদ্মা তেল কোম্পানির চার্জ হার বাড়ানো হয়েছে। একইভাবে নতুন শিল্প ও বিদ্যমান শিল্প সম্প্রসারণে বর্ষিত গ্যাসের দাম বাড়িয়ে শিল্প ভোক্তাদের জ্বালানি সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে। সর্বোপরি, জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতার বৈধ ব্যবহার না করে নিজের পদ অপব্যবহার করেছে বিইআরসি, যা ভোক্তা অধিকার বিপন্ন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিইআরসি আইনের ২০০৩-এর ধারা ২২(খ), ধারা ৩৪(৪) ও ৩৪(৬) লঙ্ঘন এবং ভোক্তা স্বার্থ খর্বের অভিযোগে ৩১ জুলাই রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে ক্যাব। ওই চিঠিতে কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্যকে স্ব-স্ব পদ থেকে অপসারণ এবং ধারা ৪২ অনুযায়ী শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।

ক্যাব জানিয়েছে, অতীতের ধারাবাহিকতায় বর্তমান বিইআরসিও একই ধরনের আইন লঙ্ঘন অব্যাহত রেখেছে, যা শাস্তিযোগ্য অপরাধ। তাই জ্বালানি অপরাধ প্রতিরোধ ও সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে আনা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো গণশুনানিতে অংশগ্রহণ করবে না ক্যাব। এছাড়া আগামী ৬ অক্টোবর সার শ্রেণির গ্যাসের মূল্যহার বৃদ্ধির প্রস্তাবের ওপর অনুষ্ঠাতব্য গণশুনানিতেও অংশ নেবে না সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X