কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

৩৩ বছর পর প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান

জাতীয় পুরস্কার গ্রহণকালে শাহরুখ খান | ছবি : সংগৃহীত
জাতীয় পুরস্কার গ্রহণকালে শাহরুখ খান | ছবি : সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খান দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে বহু সফল ছবি ও পুরস্কারের মালিক। মূলধারার ব্লকবাস্টার ছবি যেমন করেছেন, তেমনই তার ঝুলিতে রয়েছে ‘স্বদেশ’এবং ‘চক দে ইন্ডিয়া’র মতো ভিন্নধর্মী ছবি। তবু বলিউড বাদশাহর জীবনে একটা ‘অপূর্ণতা’ ছিল।

একটি সময় ভক্তরা দাবি তোলেন, ‘স্বদেশ’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত শাহরুখের। অবশেষে ভক্তদের সেই আক্ষেপ ঘুচল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে তাকে সেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিন দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ। দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ।

এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি।

এবারের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছে দক্ষিণী মহাতারকা মোহনলাল।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১০

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১১

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১২

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৫

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৮

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৯

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

২০
X