স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের হাই-ভোল্টেজ লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। অর্থাৎ প্রথমে ব্যাট হাতে নামছে চারিথ আসালঙ্কার শ্রীলঙ্কা।

দুই দলের একাদশ

পাকিস্তান: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, নুয়ান তুশারা।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১৩ ম্যাচে, আর শ্রীলঙ্কা জিতেছে ১০টিতে। তবে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে ছবিটা ভিন্ন। তিনবারের দেখায় শ্রীলঙ্কা এগিয়ে ২-১ ব্যবধানে। এর মধ্যে রয়েছে ২০২২ সালের ফাইনালে পাকিস্তানকে হারানোর স্মৃতি।

আরও বড় দুশ্চিন্তার বিষয়, পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কা অপরাজিত।

সমীকরণ ও সাম্প্রতিক ফর্ম

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দু’দলই হেরেছে। বাংলাদেশ চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে, আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় উইকেটে হেরেছে পাকিস্তান।

তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান এখন পয়েন্ট তালিকার তলানিতে, যেখানে শ্রীলঙ্কা রয়েছে তিন নম্বরে।

শেষ পাঁচ ম্যাচে ফলাফল

পাকিস্তান: হারা, জেতা, হারা, জেতা, জেতা

শ্রীলঙ্কা: হারা, জেতা, জেতা, জেতা, জেতা

আজকের জয় যে কোনো দলের জন্য টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নতুন আশা জাগাতে পারে। পাকিস্তান চাইবে সাম্প্রতিক হতাশাজনক রেকর্ডের অবসান ঘটাতে, আর শ্রীলঙ্কা চাইবে নিজেদের এশিয়া কাপের আধিপত্য বজায় রাখতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X