নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের ৩ নেতা বহিষ্কার, দুজনকে শোকজ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে আরও দুই নেতাকে শোকজ করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ অন্যান্য সাংগঠনিক অপরাধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) ময়নুল হক লিটন সংগঠনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করেন।

জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু বহিষ্কার ও শোকজের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইদুল ইসলাম কালু, সদর উপজেলা তিলকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকিল সরদার এবং তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম লিটন।

আর শোকজপ্রাপ্তরা হলেন সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. চাঁন মুন চাঁন, রাণীনগর উপজেলা পারইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুর রহমান জাহিদ।

প্রেস বিজ্ঞপ্তি আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছেন।

বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। নওগাঁ জেলা যুবদলের আওতাধীন সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X