কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্য ধরে রাখতে বিএনপি নেতার খিচুড়ি বিতরণ

কিশোরগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে খিচুড়ি বিতরণ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে খিচুড়ি বিতরণ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে স্থানীয় এক বিএনপি নেতা। নিজ ওয়ার্ডের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ আয়োজন করা হয়।

রশিদাবাদ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. বিল্লাল এ আয়োজন করে।

এ বিষয়ে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমাদের তৃণমূলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে চলার জন্য আজকে এ আয়োজন। সবাইকে একসঙ্গে নিয়ে খাওয়া-দাওয়া হয়েছে। আমাদের মধ্যে সম্পর্ক ধরে রাখার জন্য এটি একটি সুন্দর আয়োজন। আমরা এ উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখব।’

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন বলেন, ‘এ উদ্যোগটি ভালো লেগেছে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন। বিএনপির সব পরিবারের সদস্যদের বলব আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একতাবদ্ধ হয়ে ওয়ার্ড পর্যায়ে মাঝে মাঝে নেতাকর্মীদের নিয়ে এমন করে ভালো কিছু করা প্রয়োজন। তাহলে সবার খোঁজখবর নেওয়া ও ঐক্যবদ্ধ ঠিক থাকবে।’

আয়োজক রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল বলেন, ‘তারেক রহমান বলেছেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছে। আমি মনে করি আমাদের প্রত্যেকের গোষ্ঠী, মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে প্রতিটি নেতাকর্মী যদি উদ্যোগ নিই আমরা মাঝে মাঝে একসাথে এইভাবে খাওয়ার আয়োজন করব। সবাই একসাথে খাব। তাহলে এর মাধ্যমে প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক থাকবে, ঐক্যবদ্ধ থাকা যাবে।’

তিনি বলেন, ‘তারেক রহমানের আশা ব্যর্থ হবে না। সামনে নির্বাচনে আমাদের ভোট ও সমর্থনের কোনো সমস্যা হবে না। এ উদ্দেশ্যে মূলত আমার আজকের এ আয়োজন।’

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১০

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১১

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১২

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৩

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৪

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৫

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৬

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৭

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৮

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৯

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X