রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

৩০০ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি : কালবেলা
মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের শমু মার্কেট এলাকায় ভূঁইয়া ব্রিজ সংলগ্ন ৩ নম্বর ইন্টারসেকশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে দীপ (২০) ও মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন (২১)। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীর নাম রাব্বি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পূর্বাচলের ৩০০ ফিট সড়কের শমু মার্কেট ভূঁইয়া ব্রিজ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৪

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৫

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৭

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৯

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

২০
X