চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করতে চিকিৎসকদের আহ্বান আমীর খসরুর

চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

দেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণামূলক কাজের মাধ্যমে অবদান রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ যাত্রা শুরু করে, তা অনেকখানি পূর্ণতা পেয়েছে। শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও মেধার প্রমাণ দিয়ে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছেছে। আশা করব, চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবেন। তাদের গবেষণালব্ধ কাজে লাগিয়ে চিকিৎসাসেবার মান আরও বাড়াবেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি দেশের প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ও ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. একেএম আশরাফুল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, সদস্য তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম ও মোহাম্মদ আবুল হাশেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডা. ফজল করিম বাবুল, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার বড়ুয়া, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X