চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সেনা কর্মকর্তা তানজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধা

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। ছবি : সংগৃহীত
লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩)। ঘটনাটি ঘটে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায়।

তানজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সেনা সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রাখার এ অঙ্গীকার সেনাবাহিনীর প্রত্যেক সদস্য দৃঢ়ভাবে ধারণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই রাতে সাহসিকতার সঙ্গে একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে গিয়ে তিনি বীরোচিত লড়াই চালিয়ে যান। একপর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি শহীদ হন। মাত্র ২৩ বছর বয়সে আত্মত্যাগের জন্য তাকে মরণোত্তর সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ১২ জন আসামি কারাগারে থাকলেও ছয়জন এখনো পলাতক। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল এহসান কালবেলাকে বলেন, আদালতে আসামিরা সাক্ষীদের হুমকি দিয়েছে এবং তাকেও একাধিকবার ভয় দেখানো হয়েছে। বিষয়টি আদালতে পিটিশনের মাধ্যমে জানানো হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন কালবেলাকে বলেন, মামলার কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সাক্ষীদের যাতায়াত ও সুরক্ষার দায়িত্ব পুলিশের এবং এখন পর্যন্ত সরাসরি কোনো নিরাপত্তাজনিত ঝুঁকির অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রত্যেক সাক্ষীর ওপর নজর রাখা হচ্ছে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X