কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। এতে অংশ নেওয়া পৌনে ৪ লাখ চাকরিপ্রার্থী এখন ফলাফলের অপেক্ষায়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রস্তুতের কাজ শেষ হলে তার আগেও প্রকাশ করা হতে পারে বলেও জানিয়েছে পিএসসি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়েছে আজ অথবা আগামীকাল (বৃহস্পতিবার) ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ পিএসসির সূত্র উল্লেখ করে ‘কিছুক্ষণের মধ্যেই’ ফল প্রকাশ করা হবে বলেও পোস্ট দেন।

এ বিষয়ে পিএসসি কর্মকর্তারা বলছেন, আজ (বুধবার) ফল প্রকাশের সম্ভাবনা নেই। তবে প্রস্তুতি শেষ হলে বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে। তা সম্ভব না হলে রোববার (২৮ সেপ্টেম্বর) ফল পাবেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা।

বুধবার বিকেল ৪টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান গণমাধ্যমে বলেন, ‘আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা দেখছি না। চেয়ারম্যানের মাধ্যমে যেটুকু জেনেছি, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) যদি কাজ শেষ হয়, তাহলে কাল বিকালে ফল প্রকাশ করা হতে পারে। তা না হলে রোববারই ফল প্রকাশ করা হবে।’

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X