চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামি ব্যাংকের বিশেষ ‘কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট’ বাতিলের দাবি কর্মকর্তাদের

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তারা। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তারা। ছবি : কালবেলা

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিশেষ কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তারা। তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ কর্মী ছাঁটাইয়ের নীলনকশা বাস্তবায়নের জন্য এ ধরনের অযৌক্তিক ও আইনবহির্ভূত পরীক্ষা আয়োজন করছে। প্রায় আট হাজার ব্যাংকার ও তাদের পরিবার বর্তমানে অনিশ্চয়তা ও চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আবারও পরীক্ষা আয়োজন করছে। এটি আদালত অবমাননার শামিল।’

ব্যাংকাররা জানান, গত ১৪ আগস্ট একটি সার্কুলারের মাধ্যমে ২৯ আগস্ট বিশেষ মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হলেও হাইকোর্টের নির্দেশে সেটি স্থগিত করা হয়। তবে গত ২২ সেপ্টেম্বর রাতে নতুন করে সার্কুলার জারি করে আগামী ২৭ সেপ্টেম্বর পুনরায় পরীক্ষা আয়োজনের ঘোষণা দেয় ব্যাংক কর্তৃপক্ষ, যা আদালতের নির্দেশনা অবমাননার শামিল।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অনেক ব্যাংকার ইতোমধ্যে ডিপ্লোমা ইন ব্যাংকিংসহ বিভিন্ন যোগ্যতা অর্জন করেছেন। তবুও এই পরীক্ষায় অকৃতকার্য হলে বা অংশগ্রহণ না করলে চাকরি হারানোর হুমকি দেওয়া হচ্ছে। কিছু বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ সময় জানানো হয়, সম্প্রতি কয়েকজন ব্যাংকারকে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। এ পরিস্থিতিতে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তার কাছে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্যাংকাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X