লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

তারেক রহমানের সঙ্গে দেখা করেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
তারেক রহমানের সঙ্গে দেখা করেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডন সময় সন্ধ্যায় সাক্ষাৎ করেন তারা।

এ সময় দুজনের মধ্যে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের বিষয়ে ড. ফরিদুজ্জামান গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এ সাক্ষাৎ এমন এক পরিবেশের মধ্যে ছিল, যা চিরদিন মনে রাখার মতো। তারেক রহমান অতি দ্রুত দেশে আসবেন বলেও তিনি জানান।

এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন তিনি।

জানা গেছে, ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল- ২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী। ইতোমধ্যে তিনি তার নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। প্রতিনিয়ত তার দলের নেতাকর্মীরা গণসংযোগসহ ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করছেন।

২০১৮ সালে ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল- ২ আসন থেকে বিএনপির মনোনয়ন পান। পরে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এবারও তিনি জোটের পক্ষ থেকে মনোনয়ন (ধানের শীষ প্রতীক) পাওয়ার ব্যাপারে আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X