মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

বকেয়া ভাড়া চাওয়ায় পিটিয়ে জখম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

হবিগঞ্জের মাধবপুর হরষপুর রেলস্টেশন বাজারে তিন মাসের বকেয়া ভাড়া চাইতে গিয়ে দোকান মালিক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাজুল ইসলাম (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের একটি বিশেষ দল এ ঘটনার তদন্তে আসে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত তাজুল ইসলাম উপজেলার শিবরামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর হরষপুর রেলস্টেশন বাজারে তাজুল ইসলামের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন জসিম উদ্দিন নামে এক ব্যক্তি। তিন মাসের ভাড়া পরিশোধ না করায় তাজুল ইসলাম চাইতে গেলে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উদ্দিন দোকানের রুটি বানানোর বেলুন দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তাজুল ইসলাম জানান, সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা হয়েছে। মাধবপুর থানা আমাকে সহযোগিতা করছে। সেনাবাহিনীর ক্যাম্প থেকেও আসামিকে ধরার চেষ্টা করছে।

যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত জসিম উদ্দিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মাধবপুর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X