আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ

পাম অয়েল নিয়ে আগরতলা বন্দরে প্রবেশের অপেক্ষায় ট্রাক। ছবি : কালবেলা
পাম অয়েল নিয়ে আগরতলা বন্দরে প্রবেশের অপেক্ষায় ট্রাক। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়দিন বন্ধের পর ৮ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পূজা উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারবে।

প্রসঙ্গত দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১০

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১১

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১২

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৩

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৪

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৫

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৬

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

২০
X