নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরের ৩ জেলার সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ

উত্তরের তিন জেলায় বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা
উত্তরের তিন জেলায় বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে মালিকরা বাস বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান (রতন)।

জানা গেছে, একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা দুই দফা বাস বন্ধ করেছিলেন।

মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও তারা আবারও নতুন দাবি তুলছেন। শ্রমিকরা বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা চাইছেন। এতে ব্যবসায় ক্ষতি হবে উল্লেখ করে মালিকরা বলেন, এভাবে বাস চালানো সম্ভব নয়।

বজলুর রহমান জানান, মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সমঝতার পর বাস চলাচল শুরু হয়। কিন্তু নতুন বিরোধের জেরে আবার বাস বন্ধ করতে হয়েছে।

এর আগে ৭ সেপ্টেম্বর রাত থেকে তিন জেলার বাস শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে দুই দিন পরিবহন বন্ধ ছিল। মালিকদের আশ্বাসে ৯ সেপ্টেম্বর বাস চলাচল স্বাভাবিক হলেও ২২ সেপ্টেম্বর থেকে আবারও শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

পূজার আগে তৃতীয় দফায় আবার বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X