মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে বসে ফেসবুক পোস্ট, দেশে চুরি হওয়া গাড়ি উদ্ধার

সাংবাদিক এরশাদ আলী ও উদ্ধার হওয়া টমটম। ছবি : সংগৃহীত
সাংবাদিক এরশাদ আলী ও উদ্ধার হওয়া টমটম। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে এক হতদরিদ্র টমটম চালকের চুরি হওয়া গাড়ি উদ্ধার হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবাসী সাংবাদিক নেতা এরশাদ আলীর এক ফেসবুক পোস্টের মাধ্যমে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলারুশ থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্থানীয় মনতলা বাজার থেকে চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেন তিনি। সেখানে চোরের ছবি স্পষ্ট দেখা যায়। পোস্টে চোরকে শনাক্ত করতে এবং গাড়ির সন্ধান দিতে আহ্বান জানানো হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মাধবপুরের জগদীশপুর ইউনিয়নে এলাকাবাসী গাড়িটি আটকে রেখে ইউনিয়ন অফিসে জমা দেন। যদিও গাড়িটির ব্যাটারি পাওয়া যায়নি। চোর তখন পালিয়ে যায়।

টমটমের মালিক মিজান মিয়া বলেন, স্বপ্নেও ভাবিনি গাড়ি ফিরে পাব। থানায় গিয়ে জিডি করেছিলাম, কিন্তু এরশাদ ভাইয়ের ফেসবুক পোস্টের কারণে গাড়ি ফিরে পেলাম। আমরা ভীষণ খুশি।

সাংবাদিক এরশাদ আলী বলেন, আমার ফেসবুক পোস্টে দেওয়া ছবির সূত্রেই গাড়িটি উদ্ধার হয়েছে জেনে আমি আনন্দিত। মাধবপুরে চুরি-ছিনতাই দমন হোক, আইনশৃঙ্খলা সুন্দর থাকুক- এটাই আমার কামনা।

মাধবপুর থানার ওসি মো. শহীদুল্লাহ কালবেলাকে বলেন, গাড়ি উদ্ধার হওয়া আনন্দের খবর। চোরকে শনাক্ত করতে আমরা চেষ্টা চালাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X