কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

এস আলমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : ফখরুল 

সংবাদ সম্মেলনকালে ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনকালে ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেছেন, একটি পত্রিকা কাদের মির্জার প্রেতাত্মাদের বিরুদ্ধে লিখতে গিয়ে আমাকে এস আলমের দোসর সাজিয়ে টাকা পাচারকারী হিসেবে মনগড়া সংবাদ ছাপিয়েছে। কিন্তু এস আলমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মিথ্যা তথ্যে প্রচারিত সংবাদের প্রতিবাদে বসুরহাটের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মো. ফখরুল ইসলাম বলেন, একটি পত্রিকা কাদের মির্জার প্রেতাত্মাদের বিরুদ্ধে লিখতে গিয়ে আমাকে এস আলমের দোসর সাজিয়ে টাকা পাচারকারী হিসেবে মনগড়া সংবাদ ছাপিয়েছে। যাতে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি।

তিনি বলেন, আমার বিরুদ্ধে লেখা এ অভিযোগের কোনো ভিত্তি নেই। আমাকে নির্বাচনের মাঠে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল বিশেষ এসব অপপ্রচার চালাচ্ছে। আমার যদি ১২ টাকা পাচারেরও প্রমাণ পাওয়া যায়, তাহলে রাজনীতি ও ব্যবসা ছেড়ে দেব।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, একরামুল হক মিলন, বিএনপি নেতা অধ্যক্ষ আবুল বাশার বাহার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু ও ছাত্রদল নেতা আজিজ আজমির প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X