নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানকালে। ছবি : কালবেলা
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানকালে। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার পশ্চিমপাড়ের স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির হলরুমে এবং বিকেল ৩টার পর থেকে স্বরূপকাঠী পৌরসভার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্প পরিচালিত হয়।

এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

ক্যাম্পে তিনজন অভিজ্ঞ চিকিৎসক ডায়াবেটিস, চর্মরোগ ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেন। এ সময় প্রায় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম সেতু, নেছারাবাদ পৌর বিএনপির সভাপতি কাজি কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সম্পাদক মো. তারিকুল ইসলাম সুমন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, আজাহারুল ইসলাম টুটুল ও মো. মনিরুল ইসলাম, রাজিব রায়হান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন নেছারাবাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হান, সদস্য সচিব মহাসিন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব আল মামুন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক জসিম তালুকদার।

ক্যাম্পে আরও অংশ নেন কাউখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি হাসান শিকদার এবং কাউখালি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল হোসেন ইমরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১১

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১২

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৩

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৪

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৫

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৬

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৭

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৯

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

২০
X