নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

নাতনির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল দাদির

ঘাতক বাস। ছবি : কালবেলা
ঘাতক বাস। ছবি : কালবেলা

নাতনির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড় মোড়ে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা বাসের ধাক্কায় তিনি নিহত হন।

নিহত বৃদ্ধা মহিরন বেগম নকলা উপজেলার ৭নং টালকি ইউনিয়নের কুচারচর গ্রামের মরহুম রফিজ উদ্দিনের স্ত্রী ছিলেন। তিনি ২ মেয়ে ও ১ ছেলেসন্তানের জননী ছিলেন।

নকলা পৌরসভার কর্মচারী আবদুল হামিদ খান জানান, বৃদ্ধা মহিরন নয়াবড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে থেকে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে ও ঘাতক বাসটিকে আটক করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান কালবেলাকে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X