লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৩৩ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি

অবহেলায় বন্ধ থাকা লালমোহন পাবলিক লাইব্রেরি। ছবি : কালবেলা
অবহেলায় বন্ধ থাকা লালমোহন পাবলিক লাইব্রেরি। ছবি : কালবেলা

ভোলার লালমোহনে ১৯৯০ সালে প্রতিষ্ঠা করা হয় তৎকালীন লালমোহন পাবলিক লাইব্রেরি। তখন ভোলা জেলা পরিষদের উদ্যোগে একটি দ্বিতল ভবনে পাবলিক লাইব্রেরি কাম অডিটরিয়াম নির্মাণ করা হয়। উদ্বোধনের পর একজন লাইব্রেরিয়ানও নিয়োগ দেওয়া হয়।

শুরু হওয়ার পর কয়েক মাস লাইব্রেরির কার্যক্রম ভালোভাবেই চালু ছিল। এলাকার লোকজন নিয়মিত সেখানে বই ও পত্রিকা পড়ত। কিন্তু ১৯৯৩ সালে এখানে লালমোহন মহিলা কলেজের কার্যক্রম চালু করা হয়। তারপর থেকেই লালমোহন পাবলিক লাইব্রেরির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এরপর থেকে জেলা পরিষদ থেকে লাইব্রেরিয়ান বিনা কাজে নিয়মিত বেতন ভোগ করে অবসরে গেছেন।

২০১৮ সালে নিজস্ব ভবন তৈরি হওয়ার পর লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ লালমোহন পাবলিক লাইব্রেরি ভবন ছেড়ে নিজস্ব ভবনে চলে যায়। সেই থেকে লালমোহন পাবলিক লাইব্রেরির ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় লাইব্রেরি ভবন ও আশপাশের এলাকায় আবর্জনা জমে গেছে।

এ বিষয়ে বহুবার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এ মাসে একটি সাহায্যকারী ক্লাব অযত্ন-অবহেলায় পড়ে থাকা লালমোহন পাবলিক লাইব্রেরির কার্যক্রম ফের শুরু করার লক্ষ্যে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহায়তা কামনা করে। কিন্তু এখনো চালু হয়নি পাবলিক লাইব্রেরিটি।

লালমোহন পাবলিক লাইব্রেরিটি চালুর বিষয়ে ইউএনও মো. শাহ আজিজ কালবেলাকে বলেন, পাবলিক লাইব্রেরিটি চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে জেলা পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগির এই টাকা দিয়ে বই কেনা হবে। এ ছাড়া লাইব্রেরি কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ বসার জন্য টেবিল ও চেয়ার কেনার ব্যবস্থা করা হয়েছে। লাইব্রেরির জন্য এলাকার চাহিদা অনুযায়ী বই কেনার বিষয়ে কেউ পরামর্শ দিলে তা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১১

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১২

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৩

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৫

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৬

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৭

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৮

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৯

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

২০
X