কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসির বিশেষ অভিযানে অবৈধ মদসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার গোবিন্দ দাস। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার গোবিন্দ দাস। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের টানবাজার সিটি কলোনি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতের নাম গোবিন্দ দাস (৩২)।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিটি কলোনির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানায়, থার্টি ফার্স্ট উপলক্ষে মাদক কারবারিদের তৎপরতার তথ্য পেয়ে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মেহেদী হাসান জানান, নতুন বছরের আগের দিন থার্টি ফার্স্টকে কেন্দ্র করে মাদক সেবন ও অবৈধ মদ সরবরাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলোনিতে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় দেশি ও বিদেশি মিলিয়ে ৫০ লিটারের বেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার গোবিন্দ জানিয়েছেন, থার্টি ফার্স্ট উপলক্ষে বিক্রির উদ্দেশ্যেই তিনি এসব মদ মজুত করেছিলেন।

এ ঘটনায় মামলা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিডি মেহেদী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X