মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দিপু দাসের মরদেহ গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার নীবির ইসলাম অনিক। ছবি : কালবেলা
গ্রেপ্তার নীবির ইসলাম অনিক। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে দিপু হত্যা মামলায় ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেওয়া ওই যুবককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

গ্রেপ্তার নীবির ইসলাম অনিক (২০) ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের কালিমুল্লাহর ছেলে। তিনি পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার নিটিং অপারেটর ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি দিপুকে গাছের সঙ্গে রশি দিয়ে টেনে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারী দল নীরবকে শনাক্ত করে। দিপু হত্যার ঘটনার পর থেকে নীরব নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে ধরতে নেত্রকোনা, বনানী ও গাজীপুরে অভিযানে পর টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, বুধবার বিকেলে সাত দিনের রিমান্ড চেয়ে নীরবকে আদালতে সোপর্দ করার কথা। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত আছে।

এর আগে, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ১২ জনকে ৩ দিন করে এবং বাকি ৬ জনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১২ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস গত শুক্রবার অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X