তেঁতুলিয়া (পঞ্চগড়) পঞ্চগড়
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

বিভিন্ন মন্দির পরিদর্শন করেন সারজিস আলম। ছবি : কালবেলা
বিভিন্ন মন্দির পরিদর্শন করেন সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে তিনি বেশ কয়েকটি মন্দিরে আর্থিক সহায়তাও প্রদান করেন।

সারজিস আলম বলেন, আমাদের সনাতন ধর্মালম্বী ভাইবোনেরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং তাদের যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকা আমাদের দায়িত্ব। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, যেখানে কেউ বঞ্চিত হবে না, আবার কেউ অযাচিত সুবিধাও পাবে না।

তিনি আরও বলেন, বৈষম্য থেকেই সম্পর্কের ফাটল তৈরি হয়। সেই দূরত্ব ঘোচাতে এনসিপি সবসময় মানুষের পাশে থাকবে।

এনসিপির এ নেতা বলেন, অনেক এলাকায় এখনো সনাতন ধর্মাবলম্বীদের স্থায়ী মন্দির নেই। অনেক জায়গায় অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়। এনসিপি এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং সীমিত পরিসরে সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সারজিস আলম বলেন, উদার মানসিকতা নিয়ে যদি সবাই এগিয়ে আসে, তাহলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X