খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

জানালা খুলে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভির হাসান শুভ নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে তাকে গুলি করা হয়।

নিহত তানভির হাসান শুভ মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার এলাকার আবুল বাশারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।

জানা গেছে, তানভীর বাড়িতে নিজ কক্ষে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার কক্ষে যায়। জানালা খুলে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় দু‌টি ও বাঁ হা‌তে এক‌টি গু‌লি লা‌গে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়ার সময় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান। বর্তমানে তার মরদেহ খুমেক মর্গে রয়েছে।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে জানালা খুলে গুলি ছোড়া হয়। এরপর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X