আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বুধবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত আড়াইজার উপজেলার অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

নজরুল ইসলাম আজাদ বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা হিন্দু মুসলিম ভাই-ভাই। ষড়যন্ত্রকারীরা যেন পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যে দেশে হিন্দু মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে সেখানকার পূজামণ্ডপে ধর্মীয় সংঘাত হতে পারে না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পূজামণ্ডপ পরিদর্শন ও সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে সকল ধর্মের মানুষ একে অপরের পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আফজাল ভুইয়া, জেলা বিএনপির আহবায়ক সদস্য লুৎফর রহমান আব্দু, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল হাসান, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X