বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের ‘যৌন নির্যাতন’, মাদ্রাসা বন্ধ করলেন ইউএনও

বকুলতলা আল-কারীম ক্বিরাআতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। ছবি : কালবেলা
বকুলতলা আল-কারীম ক্বিরাআতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাদ্রাসাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ‘বকুলতলা আল-কারীম ক্বিরাআতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’ পরিদর্শনের পর এ সিদ্ধান্ত নেন ইউএনও ফারুক আহমেদ।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শিক্ষক আব্দুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ কালবেলাকে বলেন, মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুদের অভিভাবকদের মামলা করার পরামর্শ দিয়েছি। আপাতত মাদ্রাসার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। মামলা হলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যদি মনে করেন, মাদ্রাসা পুনরায় চালু করা হবে। তারা যদি সংশোধন হয় চালু হবে। তা না হলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।

এলাকাবাসী জানান, শিক্ষক আব্দুল রহমান মাদ্রাসার আবাসিক কয়েকজন শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করে আসছিলেন বলে শোনা গেছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী মাদ্রাসায় জড়ো হয়। তখন শিক্ষক আব্দুর রহমান পালিয়ে যান।

স্থানীয় পল্লি চিকিৎসক আব্দুর রহিম বলেন, মাদ্রাসাটিতে ৫০ জন ছাত্র রয়েছে। প্রাইভেট পড়ানোর কথা বলে কিছু ছাত্রকে মাদ্রাসায় রেখে দেন শিক্ষক। রাতে তাদের যৌন নির্যাতন করতেন আব্দুল রহমান। এ কারণে ছাত্ররা মাদ্রাসায় যেতে চাইতো না। এর মধ্যে এক ছাত্র বিষয়টি প্রকাশ করে দেয়। বিষয়টি ইউএনওকে জানালে তিনি এসে মাদ্রাসা তালাবদ্ধ করে দেন। পাশাপাশি মাদ্রাসার সব শিক্ষককে ইউএনওর সঙ্গে দেখা করতে বলেন।

তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি মাদ্রাসা কমিটির সভাপতি উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X