গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকের মৃত্যু

শ্বাসকষ্টজনিত মারা যায় শিশুটি। ছবি : কালবেলা
শ্বাসকষ্টজনিত মারা যায় শিশুটি। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতকটি মারা গেছে। বুধবার (১ অক্টোবর) রাত আড়াইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যায় শিশুটি।

গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী বলেন, উদ্ধার নবজাতকটির নাঁড়ি কাটা হয়নি এবং বাগানে ফেলে রাখায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গেল দুদিন সে মেহেরপুর জেনারেল হাসপাতালের ইনকিউবেটরে চিকিৎসাধীন ছিল। সন্ধ্যায় আইসিইউতে স্থানান্তর করা হয়, তবে গভীর রাতে শ্বাসকষ্টে মারা যায়।

তিনি আরও বলেন, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দাফন সম্পন্ন করা হবে।

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, শিশুটির বাবা-মায়ের সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে এখনও তাদের হদিস মেলেনি। ভবিষ্যতে পরিচয় নিশ্চিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে মটমুড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে সদ্য ভূমিষ্ঠ কন্যাশিশুকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গাংনী উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সহায়তায় তার চিকিৎসা চলছিল। শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X