ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

দগ্ধ গৃহবধূ লাকির মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের ঘরে আগুন

অভিযুক্তের ঘরে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত
অভিযুক্তের ঘরে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকার জন্য কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দেওয়া শাহনাজ বেগম লাকি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ খবর এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুদের কারবারি নাছিমা বেগমের বসতঘর পুড়িয়ে দিয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সুদের কিস্তির টাকার জন্য নাছিমা বেগম ও তার লোকজন শাহনাজ বেগম লাকির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে।

গুরুতর দগ্ধ অবস্থায় লাকিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বুধবার (১ অক্টোবর) বিকেলে সেখানেই মারা যান তিনি। গৃহবধূ লাকির মৃত্যুর খবর গ্রামে জানাজানি হলে সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা সুদের কারবারি নাছিমা বেগমের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানায়, শাহনাজ বেগমকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ ইতোমধ্যে নাসিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তিনি কারাগারে রয়েছেন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X