রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

রাজশাহীতে বিভাগীয় মতবিনিময় সভায় বক্তব্য দেন নাসিমুল গনি। ছবি : কালবেলা
রাজশাহীতে বিভাগীয় মতবিনিময় সভায় বক্তব্য দেন নাসিমুল গনি। ছবি : কালবেলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অসৎ লোকের কাজকর্মে কখনো সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। তিনি বলেন, দেশের ৪০ শতাংশ তরুণ প্রজন্মের (জেন-জি) ‘৩৬ জুলাই অভ্যুত্থানের’ কথা উল্লেখ করে বলেন, তারাও এখন সরকারের কাছ থেকে সুবিচার প্রত্যাশা করেন।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসিমুল গনি বলেন, নতুন প্রজন্ম যে সুবিচার চায়, তা শুধু বিচার বিভাগের নয় প্রশাসনের প্রত্যেক সদস্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এই কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোভাব বা অ্যাটিচিউড। সরকারি চাকরি শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি জনগণ ও স্রষ্টার প্রতি কর্তব্য পালনের এক মহান দায়িত্ব।

তিনি বলেন, ১৮৭৮ সালে পুলিশ থানা প্রতিষ্ঠার পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালেও থানাগুলো ২৪ ঘণ্টা সার্ভিস দিয়েছে। কিন্তু ২৪ সালের আন্দোলনের সময় সেই ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটেছে। আমাদের মেধা বা দক্ষতার ঘাটতি ছিল না, ছিল আন্তরিকতার ঘাটতি।

সচিব সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অহংকার, হিংসা, লোভ, পরচর্চা ও অন্ধ আনুগত্য পরিহার করে উদ্ভাবনী উদ্যোগ, সুবিচার ও সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভাগের আট জেলার সরকারি কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X