সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

১৩ সেকেন্ডেই লন্ডভন্ড পাঁচ গ্রাম

ঝড়ে লন্ডভন্ড গ্রাম। ছবি : কালবেলা
ঝড়ে লন্ডভন্ড গ্রাম। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাত্র ১৩ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়েছে ৫টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ শতাধিক পরিবার। আহত হয়েছেন কয়েকজন মানুষসহ গবাদিপশু।

রোববার (৫ অক্টোবর) ভোরের দিকে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল ও ভিতারবাড়ী এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী এলাকায় এ ঝড় আঘাত হানে। মুহূর্তের ঝড়ো বাতাসে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ ভোরে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। মাত্র ১৩ সেকেন্ডে সব কিছু ওলটপালট হয়ে যায়। কার টিন কার বাড়িতে গিয়ে পড়েছে, তা বোঝার উপায় ছিল না। প্রায় প্রতিটি ঘর কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে। বাড়ির পাশের পুকুর থেকে টিন খুঁজে বের করা হচ্ছে। প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাবারের সহযোগিতা চেয়েছেন তারা।

পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, পাড়িয়া ইউনিয়নের ৪টি গ্রামে প্রায় ৩ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেছেন, আশা করি দ্রুত এসব পরিবার সহযোগিতা পাবে।

পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, আমাদের ইউনিয়নের অন্তত চারটি গ্রামে প্রতিটি বাড়িরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে প্রাণহানি ঘটেনি। প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল দেওয়া হবে। পরবর্তীতে টিনের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X