কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

ঝড়ে ভেঙে পড়েছে ঘর। ছবি : সংগৃহীত
ঝড়ে ভেঙে পড়েছে ঘর। ছবি : সংগৃহীত

নীলফামারীতে হঠাৎ ঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। পাশাপাশি বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামে।

রোববার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে কয়েক মিনিটের ঝড়ে এ ঘটনা ঘটে।

বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক বলেন, হঠাৎ ঝড়ে শতাধিক ঘরবাড়ি নিমেষে শেষ হয়ে গেছে। ফসলের জমিরও ক্ষতি হয়েছে।

হাজেরা খাতুন বলেন, রান্না করছিলাম, হঠাৎ ঝড়ে কিছু বুঝে ওঠার আগেই ঘরের চালা উড়ে গেল। বসতঘরটুকুই ছিল আমার সম্বল। ঝড়ে আমার সব শেষ হয়ে গেল। জানি না কীভাবে কী করব, আমরা গরিব মানুষ।

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী বলেন, সকালে হঠাৎ ঝড় শুরু হয়। কয়েক মিনিটের ঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। অনেকে বাড়ির সবকিছু হারিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, তাৎক্ষণিক উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। গবাদি পশু ও মানুষের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তাদের সহায়তা করা হবে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X