কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে : ফখরুল ইসলাম

কোম্পানীগঞ্জ-কবিরহাট এলাকার কমিউনিটির মতবিনিময় সভায় বক্তব্য দেন ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
কোম্পানীগঞ্জ-কবিরহাট এলাকার কমিউনিটির মতবিনিময় সভায় বক্তব্য দেন ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নোয়াখালী অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

শনিবার (৪ অক্টোবর) রাতে নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ-কবিরহাট এলাকার কমিউনিটির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, নোয়াখালী এলাকা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার জনগণ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অন্ধভক্ত। তারা বিগত ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত হয়ে এখন ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

তিনি বলেন, নোয়াখালীর শত শত ব্যবসায়ী-শিল্পপতি দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এ এলাকায় ব্যাপক শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এতে অসংখ্য কর্মসংস্থানের সৃষ্টি হবে।

ফখরুল বলেন, এখন এলাকায় কুখ্যাত সন্ত্রাসী কাদের মির্জাও নেই, তার হেলমেট বাহিনীও নেই। তার মতো কোনো সন্ত্রাসীরও আর উত্থান হবে না। তাই তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতায় গেলে এলাকায় কোনো সন্ত্রাস-চাঁদাবাজি থাকবে না। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন।

সভায় সাবেক যুগ্মসচিব মাহফুজুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সামছুদ্দিন পারভেজ, ব্যবসায়ী মো. রফিক উল্যাহ, হাফিজ সিদ্দিকী, আবু ইউসুফ স্বপন, মো. নজরুল ইসলাম, নুরুল্লাহ ফারুকী, সাংবাদিক মাসুদ আলমসহ কমিউনিটির নেতারা বক্তব্য দেন।

মো. ফখরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ছাড়াও দেশের অন্যতম আবাসন কোম্পানি মেট্রো হোমস লিমিটেডের চেয়ারম্যান। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য। মো. ফখরুল ইসলাম দীর্ঘ ১৬ বছর নেতাকর্মীদের পাশে থেকে বিএনপিকে আগলে রেখেছেন। তিনি নোয়াখালী-৫ আসনে দলের অন্যতম মনোনয়নপ্রত্যাশী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X