মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

নেছার পাটোয়ারী। ছবি : কালবেলা
নেছার পাটোয়ারী। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার নেছার পাটোয়ারী (৩২) নামের এক ব্যবসায়ীর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

জানা যায়, ৮ মাস আগে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে তার মা মাফুজা বেগম মারা যান। নেছার পাটোয়ারী নারায়ণপুর এলাকার ইউসুফ পাটোয়ারীর ছেলে। ২ বোন ১ ভাইয়ের মধ্যে নেছার পাটোয়ারী ছিলেন মেঝো। তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নেছার পাটোয়ারী গত সাত দিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিআরবি (প্রা.) হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন। শনিবার (০৪ অক্টোবর) রাতে তার অবস্থা বেগতিক দেখে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নেছার পাটোয়ারীর মা মাহফুজা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার শোক না কাটতেই ছেলের মৃত্যুতে স্বজনদের মধ্যে হৃদয়বিদারক আহাজারিতে বাতাস ভারী হয়ে গেছে।

নেছার পাটোয়ারীর বাবা ইউসুফ পাটোয়ারী বলেন, গত সপ্তাহে তার ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। পরে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার সকাল ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে চাঁদপুরে গ্রামের বাড়িতে নেছার পাটোয়ারীর জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১০

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১১

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১২

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৩

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৪

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

১৬

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১৭

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১৯

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X