লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না : পাপিয়া

পথসভায় বক্তব্য রাখছেন সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য রাখছেন সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। ছবি : কালবেলা

নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, বাংলাদেশ, নির্বাচন ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে ব্যাপকভাবে সচেতন হতে হবে। নির্বাচন নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুরের উপজেলার পাইকপাড়া এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেন, আমি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপি করি। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, লালপুর বাগাতিপাড়ায় উন্নয়নে আমি কাজ করতে চাই। কুটির শিল্পের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান ব্যবস্থা করা হবে। যেখানে নারীদের পাশাপাশি পুরুষেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।

সাবেক এ সংসদ সদস্য বলেন, বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত দেশ চায়। যেখানে চাঁদাবাজ, রংবাজ, ঘুষখোরের কোনো স্থান থাকবে না। দেশের মানুষ নিরপেক্ষ ভোট ও ইসলামী মূল্যবোধের স্বাধীনতা চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১০

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১২

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৪

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৫

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৬

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৭

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৮

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৯

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

২০
X