হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

হাটহাজারী মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস আর নেই

মাওলানা আবদুল্লাহ হারুন। ছবি : কালবেলা
মাওলানা আবদুল্লাহ হারুন। ছবি : কালবেলা

চট্টগ্রাম জামিয়া কাসেমুল উলূম চারিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল্লাহ হারুন মারা গিয়েছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃতুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রদত্ত এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা আবদুল্লাহ হারুন মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ২৩ বছর যাবৎ হাটহাজারী মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস হযরত মাওলানা সাঈদ আহমদ (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া কাসেমুল উলূম চারিয়া মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে পালন করে এসেছেন। তার দায়িত্বকালে চারিয়া মাদ্রাসার প্রভূত উন্নতি হয়েছে এবং মাদ্রাসা প্রশাসন ও শিক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ বজায় ছিল। তিনি প্রচার বিমুখ থেকে সাদাসিধে ও তাকওয়াপূর্ণ জীবনযাপন করতেন। সবার সঙ্গে উত্তম আচরণ করতেন এবং সবসময় মাদ্রাসার উন্নতি ও অগ্রগতি নিয়ে ফিকিরে থাকতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইলমে-দ্বীনের খেদমত করে গেছেন। তার দরসের মাধ্যমে হাজার হাজার আলেম তৈরি হয়ে দেশে-বিদেশে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

স্মৃতিচারণ করে আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, মরহুম মাওলানা আবদুল্লাহ হারুনের সঙ্গে আমার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল। বেশ কয়েক বছর তার সঙ্গে দ্বীনি কাজে যুক্ত ছিলাম। চারিয়া মাদ্রাসার যেকোনো সিদ্ধান্তমূলক কাজে তিনি গুরুত্ব দিয়ে আমার সাথে পরামর্শ করতেন। গত প্রায় তিন মাস আগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরহুমকে দেখতে গেলে তিনি আমার হাত ধরে বলেছিলেন, ‘আমার শারীরিক যে অসুস্থতা, জানি না আল্লাহ তাআলা আমাকে কতোদিন দুনিয়াতে রাখবেন। চারিয়া মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। মাদ্রাসার যে কোন প্রয়োজনে পাশে থাকবেন।’

শোকবার্তায় আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, তিনি যেন মরহুম মাওলানা আবদুল্লাহ হারুনকে মাগফিরাত দান করে আপন রহমতের ছায়াতলে আবৃত করে নেন এবং পরকালে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। পাশাপাশি চারিয়া মাদ্রাসার শোকাহত শিক্ষক-ছাত্রসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই নিরাপত্তা হুমকিতে বৈশ্বিক জ্বালানি: ইরান

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

১০

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১১

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১২

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১৩

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১৫

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

১৬

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

১৭

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

১৮

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

১৯

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

২০
X