হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘গত দুই বছরে দেশের বহু শীর্ষ আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন’

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। ছবি : কালবেলা
হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। ছবি : কালবেলা

দেশের প্রখ্যাত কয়েকজন উলামায়ে কেরামের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে তাদের সবার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করেছেন দেশের সর্বপ্রাচীন ও বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক বলেন, গত দুই বছরে আল্লাহর ইচ্ছায় একের পর এক দেশের বহু শীর্ষ আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে কারণে দেশে নেতৃত্বস্থানীয় ও মুরুব্বী আলেমের বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এটা জাতির জন্য ভালো খবর নয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম দারুল মাআরিফ মাদ্রাসার মুহতামিম আল্লামা সুলতান জওক নদভী, চট্টগ্রামের আনোয়ারা জামিয়া আরাবিয়া হাইলধর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আবদুল মালেক হালিম, জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ফয়জুল করীম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আহমাদুল্লাহ’সহ অনেকেই অসুস্থ। তারা সকলেই দেশের শীর্ষস্তরের ও গুরুত্বপূর্ণ আলেম। ইসলামী শিক্ষার বিস্তার, দাওয়াহ ও মানবিক সেবামূলক কার্যক্রমসহ বহু দ্বীনি খেদমত পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তারা। উম্মাহ ও দেশের জন্য এ সকল উলামায়ে কেরামের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। তাদের এই দীর্ঘ অসুস্থতায় আলেম সমাজ ও ছাত্র-জনতার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

হাদিস শরীফের উল্লেখ করে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক বলেন, আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে জোর করে ইলম ছিনিয়ে নেবেন না বরং আলেমদের দুনিয়া থেকে ওঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম ওঠিয়ে নেবেন। অতঃপর যখন কোনো আলেম বাকি থাকবে না, তখন মানুষজন জাহেলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে। অতঃপর তাদের কাছে মাসআলা জিজ্ঞেস করা হবে, তারা না জেনেই ফাতওয়া দিবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, আর অপরকেও গোমরাহ করবে। (বুখারী ও মুসলিম)।

আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, গত দুই বছরে অনেক শীর্ষ আলেমকে হারানোর পর বর্তমানে শীর্ষ ও প্রভাবশালী স্তরের এত আলেমের লাগাতার অসুস্থতায় সবার মনে নতুন শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই দেশের আলেম সমাজ, মসজিদের ইমাম-খতিব ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি অসুস্থ আলেমদের পরিপূর্ণ সুস্থতা ও বরকতময় হায়াতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রমণের মজাটাই নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১০

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৩

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৪

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৫

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৬

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৭

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৯

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

২০
X