দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

ভাঙা সড়কে মাছ ছাড়লেন হাসনাত আব্দুল্লাহ

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চন্দিনা সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতীকী প্রতিবাদ। ছবি : কালবেলা
সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চন্দিনা সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতীকী প্রতিবাদ। ছবি : কালবেলা

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চন্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে দেবিদ্বার-চান্দিনা সড়কে এ মাছ ছেড়ে প্রতিবাদ করে।

ক্ষুব্ধ হয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই রাস্তায় মানুষ আসা-যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটা ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন, মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।’

তিনি আরও বলেন, ‘দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে, মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।’

এলাকাবাসী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা-সিলেট মহাসড়ককে যুক্ত হওয়া দেবিদ্বার-চান্দিনা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভাঙা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে সংস্কারকাজ অক্টোবরের ২০ তারিখের মধ্যে শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করা হবে—এমন হুমকি দিয়ে দেওয়া একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভাইরাল হওয়া দুই মিনিট দুই সেকেন্ডের কল রেকর্ডটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে কথোপকথনের।

ভাইরাল অডিওতে হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা যায়, ‘অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউমার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী—ধান লাগাই দেমু, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X