মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগরে পুকুরের পানিতে ডুবে আনিকা সুলতানা (৪) ও জান্নাতুল ফেরদৌস (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) দুপুর পৌঁনে ১২টার দিকে এ দুঘটনা ঘটে।

মৃত আনিকা সুলতানা কুড়িকাহুনিয়া গ্রামের আলম হাওলাদারের মেয়ে ও জান্নাতুল ফেরদৌস অহিদুল মোড়লের মেয়ে।

জান্নাতুল ফেরদৌস বাবা অহিদুল মোড়ল জানান, দুপুর ১২টার দিকে পাশের বাড়ির ওহিদ নামের একজন দুপর পৌঁনে ১২টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুকে ভাসতে দেখে আমাদের ডাক দেয়। আমি আনিকা সুলতানাকে পুকুর থেকে তুলে আনি। এরপর আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসকে খুঁজতে নেমে সিঁড়িতে ডুবে থাকা অবস্থায় পায়ে স্পর্শ অনুভব করলে তাকে তুলে আনি। তাদের দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাড়ির সবার অজান্তে খেলাচ্ছলে পুকুরের পানিতে নামলে তারা ডুবে যেতে পারে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, প্রতাপনগরের কুড়িকাহুনিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X