রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ এএম
অনলাইন সংস্করণ

যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই : এটিএম আজহার

রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা

পূজার সময় যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন সব সময় দুর্গাপূজায় কোন মন্দিরে হামলা করা হয়। কিন্তু এবার বাংলাদেশের কোন মন্দিরে কেউ হামলা করেনি। তাহলে যারা হামলা করত তারা দেশে নেই।’

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেন, যারা মুখে মুখে অমুসলিম ভাইদের নিরাপত্তার কথা বলে, তারা ক্ষমতায় থাকতে তাদের হাতেই অমুসলিম ভাইদের নিরাপত্তা সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে। তার সবচাইতে বড় প্রমাণ এবারের দুর্গাপূজা। এবার নিশ্চিন্তে দূর্গাপূজা পালন করতে পেরেছে। আমরা ইসলাম বিদ্বেষ পোষণ করি না এটাই আমাদের ইসলামের শিক্ষা। যে যার ধর্ম বিশ্বাস করে সে তার ধর্ম মেনে চলবে। ইসলাম একটি জীবন ব্যবস্থা যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক-মালিক সবাই নিরাপত্তা পাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করি না। আমরা দেশ ও সমাজকে পরিবর্তন করতে চাই। বর্তমান যে সমাজ ও রাষ্ট্র তাতে কোনো মানুষের অধিকার নিশ্চিত হয় না। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। কারও প্রতি কোনো বৈষম্য থাকবে না। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রত্যেকে তার হক বুঝে পাবে।’

জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম থাকবে কিনা তার ফয়সালা হবে আগামী নির্বাচনে। হাত থেকে দেশকে বাঁচানো যাবে কিনা সে ফয়সালাও হবে নির্বাচনে। যাকে পছন্দ সেই প্রার্থীকে ভোট দিতে পারি সেই পরিবেশ ঠিক রাখার ভোট আগামী নির্বাচন। যদি তা না হয় তাহলে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে। আবার মাস্তান তন্ত্র, সন্ত্রাস তন্ত্র, পরিবার তন্ত্রের ধ্বজাধারীরা তাহলে দেশটাকে আবারও ভোট ডাকাতি করে ব্যালট ছিনতাই করে পরবর্তীতে ক্ষমতায় থাকার চেষ্টা করবে।’

নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘যে যাকে ভোট দিতে চায় তাকে সেই ভোট দেওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে। কেউ ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে।’

এ শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুহা. শাহিনুর ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. মতিন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, জেলা সভাপতি মো. বেলাল আবেদীন, উপদেষ্টা শাহ মুহাম্মদ রুস্তম আলী ও পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর জেলা সভাপতি নুর আলম সিদ্দিকী।

এছাড়া সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X