মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর পর ভিক্ষুকের ঘরে মিলল বস্তাভর্তি টাকা

স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হয়। ছবি : সংগৃহীত
স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হয়। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে বস্তাভর্তি টাকার সন্ধান মিলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা।

জানা যায়, ভিক্ষুকের নাম নাসির মিয়া (৭০)। তিনি দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে ভিক্ষা করে জীবিকানির্বাহ করতেন। সাধারণ জীবনযাপন ও মিতব্যয়ী স্বভাবের কারণে সবাই তাকে চিনতেন একজন সৎ ও নিরহংকার মানুষ হিসেবে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে নাসির মিয়া মারা যান। পরদিন পরিবারের সদস্যরা তার ঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরোনো বস্তা দেখতে পান। সন্দেহবশত বস্তাটি খুললে চোখ কপালে ওঠে—ভেতরে শুধু বিভিন্ন অঙ্কের টাকার নোট!

স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে দেখা যায়, মোট ২ লাখ ২৪ হাজার টাকা রয়েছে বস্তার ভেতর। কেউ কেউ ধারণা করছেন, নাসির মিয়া বছরের পর বছর ভিক্ষা ও অনুদানের টাকা অল্প অল্প করে জমিয়ে রেখেছিলেন। আবার অনেকেই মনে করছেন, তিনি কাউকে বিশ্বাস করতে না পেরে টাকাগুলো নিজ ঘরেই লুকিয়ে রেখেছিলেন।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, ‘নাসির মিয়া ছিলেন খুব সৎ ও সরল মানুষ। কারও কাছে হাত পাতলেও কখনো বাড়তি কিছু চাইতেন না। অবাক লাগে, এত টাকা তার কাছে ছিল, অথচ কেউ জানত না!’

বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাটি সত্যি এবং পুরো গ্রামে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এটি। মৃত্যুর কিছুদিন আগেও আমার কাছে এসে বয়স্ক ভাতা তার জন্য আবেদন করেছিল। তখন আমরা কিছুটা সহযোগিতাও করি।’

এদিকে ঘটনার পর এখনো টাকাগুলো পরিবারের হেফাজতেই আছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X