সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন রাশেদুল আহসান রাশেদ। ছবি : কালবেলা
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন রাশেদুল আহসান রাশেদ। ছবি : কালবেলা

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেছেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা মাঠে আছি, থাকবও।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উলাইল বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সাভারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতাকর্মী, শ্রমজীবী ও সাধারণ মানুষ। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া একান্ত সাক্ষাৎকারের প্রথম ও দ্বিতীয় পর্ব। তারেক রহমানের বক্তব্যে শ্রমজীবী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনা তৈরি হয়।

সন্ধ্যার পর থেকেই সাভারের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন উলাইল বাজার এলাকায়। পুরো কর্মসূচিজুড়ে ছিল নেতাকর্মীদের স্লোগান, উচ্ছ্বাস ও বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এ গণসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে সাভারে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সঙ্গে এ প্রত্যক্ষ জনসংযোগ আন্দোলনে নতুন গতি যোগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X