দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে সিঁড়িতে ঝুলছিল প্রবাসীর লাশ

কুমিল্লার দেবিদ্বারের নারায়নপুরে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার। ছবি : কালবেলা
কুমিল্লার দেবিদ্বারের নারায়নপুরে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ বশিরুল ইসলাম নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

বশিরুল ইসলাম (৩৪) উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুরাতে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে দুই মাস থাকার পর অসুস্থ হয়ে দেড় মাস আগে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন।

রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানান, সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বের হয়ে যায় তার স্বামী। পরে আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করেনি। দুপুরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত স্বামীর লাশ দেখতে পাই।

তরিকুল ইসলাম টিপন নামে এক স্থানীয় যুবক জানান, মসজিদের মাইকে সমস্যা থাকায় ইমামের কথায় সে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখতে ছাদে উঠে। সে সময় সিঁড়িতে বশিরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে ইমাম এবং এলাকাবাসীকে বিষয়টি জানান।

মসজিদের সভাপতি মো. বশিরুল ইসলাম বলেন, ঈমাম আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি এসে বিষয়টি থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যায় আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X