মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাসচালকের সিটে লুকানো ছিল ৩০ লাখ টাকার মাদক

গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : কালবেলা

মাদক কারবারি রুবেল বেপারী (৩৭) ও মিরাজুল ইসলাম (৪২)। দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান নিয়ে বিক্রেতাদের কাছে পৌঁছে দিত।

সোমবার (১৩ অক্টোবর) ভোরে মিরসরাই থানা পুলিশ মহাসড়কের বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রুবেল বেপারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে ও মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে৷ রুবেল রিল্যাক্স কুং এসি এয়ারকন নামে একটি যাত্রীবাহী বাসের চালক ও মিরাজ সহকারী ছিলেন।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় চেকপোস্টের দিকে আসা রিল্যাক্স কুং এসি এয়ারকন যাত্রীবাহী বাসটি সংকেত দিয়ে থামানো হয়। বাসটি তল্লাশি করে ড্রাইভারের সিটের পাশে বক্সের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ নামে একটি বাসের চালক রুবেল বেপারী ও সহকারী মিরাজুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, চালক রুবেল ও সহকারী মিরাজ দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে অতিরিক্ত টাকার আশায় মাদক ব্যবসা করে আসছিল। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে৷

এদিকে অপর একটি অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- এনামুল হক রানা (২৪), মো. সোহেল (৪০) ও মো. আল আমিন (২০)। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে৷ জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X