কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। তৃতীয় দফায় এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা দাবির প্রতি দেশবাসী ব্যাপক সমর্থন জানিয়েছে। এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সরকারের উচিত অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা।

তারা বলেন, সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মানেনি। তাই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে।

নেতৃদ্বয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি গাদ্দারি করবেন না। যে কোনো উপায়ে অবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক ঘোষণা দিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় এ দেশের মানুষ তা বরদাশত করবে না।

দলটির ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো—১️. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ২️. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ। ৩️. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪️. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। ৫️. জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

বিবৃতিতে বলা হয়েছে, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বৃহৎ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নেতারা দেশের সব বিভাগ, জেলা ও মহানগর শাখাকে একযোগে মানববন্ধন সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন এবং জনগণের সর্বস্তরের অংশগ্রহণ কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X