মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। ছবি : কালবেলা
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। ছবি : কালবেলা

নিজের ভোটাধিকার প্রয়োগ করে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর বলেছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আবীর বলেন, ‘ফলাফল যাই হোক, আমরা শিক্ষার্থীদের রায় মেনে নেব।’

আবীর আরও বলেন, ‘এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখিনি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। আমরা জয় নিয়ে আশাবাদী।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের প্যানেলকে বেছে নেবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ আমাদের দলে আছেন জাতীয় দলের ফুটবল খেলোয়াড়, ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীসহ অনেক যোগ্য প্রার্থী। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।’

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটের নিরাপত্তা নিশ্চিতে দুই হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ১৭ হাজার ৫৯৬ জন পুরুষ এবং ১১ হাজার ৩০৫ জন নারী শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X