রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে প্রায় ৭০ শতাংশ (৬৯.৮৩ শতাংশ) শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। এই হিসেবে ভোটগ্রহণের হার ৬৯ দশমিক ৮৩ শতাংশ। সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে সৈয়দ আমের আলী হলে, যেখানে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এর পরেই রয়েছে শাহ মখদুম হলে ৭৭ দশমিক ৭১ শতাংশ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭ দশমিক ৬০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন। আর সর্বনিম্ন ভোট পড়েছে রোকেয়া হলে, মাত্র ৫৯ দশমিক ৬০ শতাংশ। রহামাতুন্নেছা হলে ভোট পড়েছে ৬০ দশমিক ৭০ শতাংশ, আর বেগম খালেদা জিয়া হলে ৬১ দশমিক ৪৯ শতাংশ ভোটার অংশ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম কালবেলাকে বলেন, অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভোট প্রদানের হারও (৬৯.৮৩) অত্যন্ত সন্তোষজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১০

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১১

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১২

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৩

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৪

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৫

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৬

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৭

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৮

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৯

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

২০
X