নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স : খায়রুল কবির

নরসিংদীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, অপরাধীরা যে দলেরই হোক না কেন তাদের চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিএনপি সবসময় অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, আলোকবালীতে পর পর অনাকাঙ্ক্ষিতভাবে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ ঘটনা যারাই ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে, কারও পক্ষপাতিত্ব করা চলবে না।

শনিবার (১৮ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির প্রমুখ।

আলোকবালী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোকবালী ইউনিয়নে সব অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, সন্ত্রাসী-খুনিদের গ্রেপ্তার, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়ন, জনগণের যাতায়াতের সুবিধার্থে নদীতে ব্রিজ নির্মাণ, নৌ-পথে চলাচলের জন্য নৌকাতে পরিচয়পত্র, স্পিডবোট চলাচলের জন্য লাইসেন্স প্রদানসহ কতিপয় প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া ইদানীং আলোকবালীতে তিনটি মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়। এ ধরনের হত্যাকাণ্ড আর কখনো যেন না ঘটে সে জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X